শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গরমে চুলের যত্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমের সময় প্রখর রোদে চুলের বিভিন্ন সমস্যা তৈরি হয়। গরমে ঘাম ও বাতাসের ধুলাবালির কারণে চুল রুক্ষ হয়ে যায়। এতে গোড়া নরম হয়ে চুল পড়ার আশঙ্কা দেখা দেয়। কারো কারো খুশকির সমস্যা তো সারাবছরই থাকে। খুশকিও চুল পড়ার অন্যতম প্রধান কারণ। ঘরোয়া কিছু যত্ন নিলেই এসময় চুল পড়া কমানো সম্ভব। 

আসুন জেনে নেই, এইসময় চুলের যত্নে যা করবেন-

> চুল পড়া ও খুশকি দূর করতে ভেষজ উপাদানে তৈরি ঘরোয়া প্যাক ব্যবহার করা যেতে পারে। মেথি চুলের জন্য খুবই উপকারি। মেথি সারারাত ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন। খুশকির সমস্যা থাকলে মেথি বাটার সঙ্গে লেবুর রস নিন। টকদই ও পাকা কলা কিংবা ডিমের সাদা অংশ মেথিতে যোগ করুন। এই মিশ্রণটি চুলে রেখে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। মেথি ভেজানো পানি চুলের কন্ডিশনার হিসেবে ব্যবহার করা ভালো। মিশ্রণটি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে। এছাড়া সপ্তাহে অন্তত একদিন তেল গরম করে চুলের গোড়ায় মাসাজ করতে হবে।

> চুলের ভেতরে যদি ঘেমে যায় তাহলে ভেজা চুল বেঁধে না রেখে ফ্যানে শুকিয়ে নিন। ভেজা চুল বেঁধে রাখলে চুল পড়া বাড়ে।

> গোসল করার পর ভেজা অবস্থায় চুল আঁচড়ানো উচিত না। তখন চুলের গোড়া এমনিতেই নরম থাকে। ফলে সহজেই চুল পড়ে যায়।

> গরমকালে ধুলোবালি ও অতিরিক্ত ঘামের কারণে চুল অপরিষ্কার হয় সহজেই। এজন্য অনেকেই প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুলের ক্ষতি হয়। এসময় বাইরে গেলে মাথা আলাদা কাপড় দিয়ে ঢেকে নিতে পারেন। এতে চুলে ময়লা লাগবে কম। সপ্তাহে দুই থেকে তিনদিন শ্যাম্পু ব্যবহার করা ভালো।

> তাজা শাক-সবজি, ফল ও বাদাম ভেতর থেকে পুষ্টি যোগায়। চুলের সৌন্দর্য ধরে রাখতে তাই নিয়মিত এই খাবারগুলো খেতে হবে। তাছাড়া করোনাভাইরাস ঠেকাতে চিকিৎসকরা পুষ্টিকর খাবারের পরামর্শ দিচ্ছেন। ফলে এসময় পুষ্টিকর খাবারদাবারের কোন বিকল্প নেই।

> এছাড়া প্রয়োজনের অতিরিক্ত কন্ডিশনার চুলে ব্যবহার করা উচিত না। বারবার চুল আঁচড়ালেও চুল পড়ার আশঙ্কা বেড়ে যায়।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit