সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
এক দিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪। খাগড়াছড়িতে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন,করেন  ত্রিপুরা ঐক্য পরিষদের  সভাপতি। মাটিরাঙ্গায় চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন। ওঁজে ডি’অর জিতলেন এমবাপে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ

মানি লন্ডারিংয়ে নর্থ-সাউথের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ মানি লন্ডারিংয়ের অভিযোগে নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং কমিটির পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই ঘটনায় একটি আবাসন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককেও আসামি করা হয়েছে।

অল্প দামে জমি কিনে বাড়তি দাম দেখিয়ে ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে এই ছয় আসামির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ মে) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাটি করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

এ মামলার আসামিরা হলেন এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, মোহাম্মদ শাজাহান ও রেহানা রহমান। অপর আসামি হচ্ছেন, বেসরকারি আবাসন সংস্থা আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের পাঁচ সদস্যের অনুমোদনের মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করা হয়। আসামিরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডেভেলপমেন্টের নামে নয় হাজার ৯৬.৮৮ ডেসিমেল জমি ক্রয়/বিক্রয় করে। এ বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত অর্থ হাতিয়ে নেন তারা।

কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি বেশি দাম দেখিয়ে প্রথমে এ অর্থ বিশ্ববিদ্যালয় তহবিল থেকে বিক্রেতাকে দেওয়া হয়। পরে বিক্রেতার নিকট থেকে ভিন্ন নামের লোকের মাধ্যমে চেকে এ টাকা ফেরত নেন তারা। ওই টাকা তুলে নিজেদের নামে এফডিআর করে রাখেন। এফডিআর থেকে সেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন এই ছয় আসামি। পরবর্তীতে মানিলন্ডারিংয়ের অপরাধও সংঘটন করেন তারা।

১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারায় তারা এই অপরাধগুলো করেছেন।

কিউএনবি/বিপুল/০৫ মে ২০২২ খ্রিস্টাব্দ /রাত ৯.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit