সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

এক দিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : দেশজুড়ে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯৭ জন মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ১৫৭ জনের হাম শনাক্ত হলো।

আর নতুন করে এক হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৫১ জন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit