রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডোমারে জোড়াবাড়ী ইউনিয়ন জমিয়তের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৭৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “ঘরে ঘরে জমিয়তের দাওয়াত পৌঁছে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (২৯ রমজান) বিকালে জোড়াবাড়ী ইউনিয়নের নাওয়ারহাট জামে মসজিদ মাঠে ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হামীদের সভাপতিত্বে ইফতারের পূর্বে মোবাইলের মাধ্যমে জমিয়ত মহাসচিব শাইখুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জোড়াবাড়ীবাসীর উদ্দেশ্যে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই উপমহাদেশে একটি মক্ববূুল ও ঐতিহাসিক সংগঠনের নাম। ভারত উপমহাদেশে ঐতিহ্যবাহী এই সংগঠনের অনবদ্য ভূমিকা ও অবদান অস্বীকার করার ক্ষমতা কারো নেই। তাই আপনারা এই সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে ঘরে ঘরে এর দাওয়াত পৌঁছে দিন। এক ইউনিয়ন আরেক ইউনিয়নের সাথে মিলেমিশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান।

এ সময় মাওলানা ক্বারী একরামুল হক, মাওলানা আব্দুর রাকীব, রিয়াজিয়া মাদ্রাসার শিক্ষাসচিব ও উপজেলা জমিয়তের দায়িত্বশীল মাওলানা একরামুল হক, গোলাম আরশাদ, শিক্ষাবিদ তাজুল ইসলাম, জোড়াবাড়ী ইউনিয়নে খেজুরগাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী হাফেজ শাহিনুর রহমান, যুব জমিয়ত ডোমারের দায়িত্বশীল জাহিদুল আলম, ছাত্র জমিয়ত উপজেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম রাজু রুহানী, গোলাম আহমেদ, গোলাম ফারুকসহ স্থানীয় জমিয়ত পরিবারের বিভিন্ন যিম্মাদারবৃন্দ উপস্থিত ছিলেন। হতদরিদ্র রোজাদাররা অনেকেই এমন আয়োজনে খুব উচ্ছ্বাস প্রকাশ করেন।

ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ রোজার দিনে জোড়াবাড়ী ইউনিয়নে সমাপনি দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান। ভার্চুয়াল ভাবে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit