সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, এমবাপ্পেকে ধরে রাখতে নতুন কৌশল নিতে যাচ্ছে পিএসজি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডকে নাকি মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেবেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। 

পিএসজিতে বছরে ২০১ কোটি টাকা বেতন পান এমবাপ্পে, যেখানে মেসির বেতন দ্বিগুণেরও বেশি, ৪৬২ কোটি টাকা। এমবাপ্পেকে ধরে রাখতে মেসির এ বেতনের চেয়েও বেশি অর্থ দিতে রাজি পিএসজি। শুধু মেসির চেয়ে বেশি বেতন দিয়ে নয়; ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও আনার চেষ্টা করছে পিএসজি। সেটিও এমবাপ্পের কারণেই। ২৩ বছর বয়সী তারকার পছন্দের ফুটবলার রোনালদো। তাছাড়া জিনেদিন জিদানের কোচিংয়েও খেলার ইচ্ছে আছে এমবাপ্পের। জিদান এ মুহূর্তে কোনো দলের দায়িত্বে নেই। মরিসিও পচেত্তিনোকে বিদায় করে আগামী মৌসুমেই তাই জিদানকে কোচ করে আনার পরিকল্পনা করে রেখেছে পিএসজি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit