সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
এক দিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪। খাগড়াছড়িতে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন,করেন  ত্রিপুরা ঐক্য পরিষদের  সভাপতি। মাটিরাঙ্গায় চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন। ওঁজে ডি’অর জিতলেন এমবাপে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ

রাতে প্রকাশ হবে একাদশে ভর্তির ফল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

ডেস্ক নিউজ :  একাদশ শ্রেণিতে কলেজ ও মাদরাসায় ভর্তির আবেদনের ফলাফল শনিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেগুলোতে এ ফল প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, “ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।”

গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়।

আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করার সুযোগ রাখা হয়। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা।

ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পেরেছে।

আর যেসব শিক্ষার্থী এসএসসি ও দাখিলের ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছে তারা ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করলেও ফল পরিবর্তনকারীরা ২২ ও ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পায়। ২৪ জানুয়ারি ছিল পছন্দক্রম পরিবর্তনের সুযোগ।

কিউএনবি/অনিমা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit