রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

ফুলবাড়ীতে অন্যন্না শিল্পী গোষ্ঠির ক্লাবের ৮০ হাজার টাকার মালামাল চুরি, থানায় অভিযোগ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার অন্যন্না শিল্পী গোষ্ঠির ক্লাবের ৮০ হাজার টাকার মালামাল চুরি, থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা অভিযোগকারী। ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের মৃত মনির উদ্দীন সরকারের পুত্র মোঃ আনিছুর রহমান এর গত ০২/১২/২০২১ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌরসভা এলাকার বাসস্ট্যান্ডে আনিছুর রহমানের অনন্যা শিল্পী গোষ্ঠীর ক্লাব ছিল। সেই ক্লাবের পার্শ্বের বিল্ডিং নির্মাণ করায় তার ক্লাবটি ভেঙ্গে যায়। এলাকার পাহারদার জানান উক্ত সুজাপুর গ্রামের মোঃ হানিফ আলীর পুত্র মোঃ শরিয়ত আলী (২৭) ক্লাবের মিক্সার মেশিন ১টি, ইকো ১টি, সাউন্ড সিস্টেম মেশিন ১টি, সাউন্ড স্পিকার ৩টি ও অন্যান্য ক্লাবে থাকা জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। থানায় অভিযোগ দেওয়ার পর এএসআই আলাল ঘটনা তদন্ত করে এবং মালামাল জব্দ করেন। এ সময় পৌর কাউন্সিলর হারান দত্ত উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মালামাল তার নিকট জমা রাখেন। ফুলবাড়ী থানায় অভিযোগ দেওয়ার পর মোঃ শরিয়ত আলী গানের শিল্পী মোঃ আনিছুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন জায়াগায় মিথ্যা অভিযোগ করেন। গত ২৪/১২/২০২১ ইং তারিখে থানায় তার বিরুদ্ধে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে আনিছুর রহমান তার সুজাপুরের বাসায় না থাকায় এই সুযোগ গ্রহণ করে ঐ দিন দুপুর ১২টায় বাড়িতে এসে তার স্ত্রী মেয়ে সহ পরিবারের লোকজনের উপর চড়াও হয় এবং চিৎকার করে বলে তোকে খুন করব বাহির হ, তার শালিকা মিমি বেগমকে মারপিট করে। এই ঘটনায় ৬জনকে বিবাদী করে ২৪/১২/২০২১ ইং তারিখে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই দেবিকান্ত ও এসআই মোঃ মোজাফ্ফর ঘটনা স্থানে এসে ভাংচুরের ছবি তোলেন ও তদন্ত করে আসামি গণের বিরুদ্ধে এলাকাবাসীর সাক্ষী গ্রহণ করেন। থানায় অভিযোগ করার পর ফুলবাড়ী পৌরসভা এলাকার চিহ্নিত চোর মোঃ শরিয়ত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় মোঃ শরিয়ত আলী আরও মারমুখি হনও বিভিন্ন জায়গায় চুরি করা তার বন্ধ হয়নি। মোঃ আনিছুর রহমান থানায় অভিযোগ করলে চোর মোঃ শরিয়ত আলী মামলা তুলে নিতে বলেন, অবশেষে আনিছুর রহমান থানায় ন্যায় বিচার না পাওয়ায় জেলা দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সি,আর,পি,সি আদালত (ঘ) অঞ্চল ফুলবাড়ী তে ৭ জনকে আসামী করে ০৩/০১/২০২২ ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১/২২। এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই মোঃ সাইদুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মোঃ আনিছুর রহমান ন্যায় বিচারে আশায় প্রশাসনের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit