বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : নব্বই দশকে তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন আশা ভোসলে। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তাকে ‘শৈশবের সংগীতসঙ্গী’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন আমাদের সাউন্ডট্র্যাক। 

তার মৃত্যুতে বলিউড, সংগীতজগত ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, সুরকার ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

সুরকার এ আর রহমান শোক প্রকাশ করে বলেন, আশা ভোসলে ছিলেন ভারতীয় সংগীতের ইতিহাসে এক অনন্য প্রতিভা। তার ভাষায়— তার কণ্ঠ ছিল অসাধারণভাবে বহুমুখী, এবং তিনি ভারতীয় সংগীতকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন।

নতুন প্রজন্মের গায়িকা হার্ষদীপ কৌর তাকে সংগীতের প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে লেখেন, ভালোবাসার কণ্ঠ আর আমাদের মাঝে নেই… তিনি ছিলেন সংগীতের একটি প্রতিষ্ঠান।

গায়িকা আলকা ইয়াগনিক নারী প্লেব্যাক গায়িকাদের জন্য তার অবদান তুলে ধরে বলেন, তিনি নারী প্লেব্যাক শিল্পীদের জন্য স্বাধীনতার প্রতীক ছিলেন।

গায়ক উদিত নারায়ণ তাকে প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে স্মরণ করেন। সুরকার ও গায়ক বিশাল দাদলানি তার মৃত্যুতে একে ‘যুগের অবসান’ হিসেবে উল্লেখ করে বলেন, তার মতো কণ্ঠ আর কখনো পাওয়া যাবে না।

গায়ক সেলিম মার্চেন্ট তাকে সংগীত শিক্ষার জীবন্ত পাঠশালা হিসেবে উল্লেখ করেন। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর বলেন, তার কণ্ঠ বলিউড সিনেমার আবেগের ভিত্তি ছিল। তিনি লেখেন—তারপর সিনেমার সংগীত আর কখনো একই রকম শোনাবে না।

রাজনৈতিক অঙ্গনে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাকে ‘অমর কণ্ঠ’ ও ‘একটি মহান যুগের স্তম্ভ’ হিসেবে উল্লেখ করেন। বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, তার মতো বহুমুখী শিল্পী আর কখনো আসবেন না। মহারাষ্ট্রের মন্ত্রী অশীষ শেলার এই মৃত্যুকে সংগীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন।

সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও শিল্পীরা একটি যুগের অবসান, কিংবদন্তি ও অমর কণ্ঠ শব্দগুলো ব্যবহার করে শ্রদ্ধা জানাচ্ছেন। আশা ভোসলের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র সংগীতের একটি সোনালি অধ্যায়ের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit