শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

তিন ক্রিকেটারকে অবসর নিতে পরামর্শ দিলেন মোহাম্মদ ইউসুফ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক :চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ব্শিাল ব্যবধানে হারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। সামাজিক মাধ্যমে দলের অভিজ্ঞ তিন ক্রিকেটারকে অবসরের পরামর্শ দিয়েছেন তিনি।

ইউসুফের অভিযোগের তীর বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানের দিকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে গতকাল ভারতের বিপক্ষে ৬১ রানে হেরেছে পাকিস্তান।

এদিন তারকা ব্যাটসম্যান বাবর চার নম্বরে নেমে সাত বলে করেন পাঁচ রান। বাঁহাতি স্পিনার অক্ষয় প্যাটেলকে স্লগ খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হন তিনি। এই সংস্করণে বাবরের স্ট্রাইক রেট নিয়ে অনেক আগে থেকেই সমালোচনা চলছে।

এদিকে বাঁহাতি পেসার আফ্রিদি দুই ওভারে দেন ৩১ রান, উইকেট পান একটি, সেটিও ইনিংসের শেষ বলে। আর এক ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব। পরে ব্যাট হাতে করেন ১৫ বলে ১৪ রান।

সামাজিক মাধ্যম এক্স-এ ওই তিন জনকে অবসরের পরামর্শ দেন পাকিস্তানের হয়ে ওয়ানডেতে প্রায় ১০ হাজার ও টেস্টে সাড়ে সাত হাজার রান করা ইউসুফ।

তিনি বলেন, শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ, পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে প্রয়োজন নতুন পারফরমারদের, দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয় নয়।

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে একাদশ থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত বলে মত দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit