শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’ হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন পাকিস্তানে নারী ও ন্যায়বিচারের মাঝে বড় বাধা লিঙ্গবৈষম্য পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তাওহীদ হৃদয় একটা অবিশ্বাস্য কীর্তিই গড়ে ফেলেছিলেন। খেলে ফেলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। ৩৫২ রানের সেই ইনিংস খেলেও অবশ্য ভাগ্য খুলল না তার। তাকে ছাড়াই আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। 

তবে তাকে খেলালে একটা বড় চ্যালেঞ্জ ছিল। মিডল অর্ডার নতুন করে সাজাতে হতো তখন। সিদ্ধান্তটি চ্যালেঞ্জিংই ছিল, তবে টিম ম্যানেজমেন্ট নিরাপদ পথেই হেঁটেছে। তার জায়গা হয়নি দলে। ফলে বাংলাদেশের টপ থেকে শুরু করে মিডল অর্ডার আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের মতোই। বোলিং আক্রমণ গড়া হয়েছে ৩ স্পিনার আর ২ পেসার দিয়ে। দলে এসেছেন নাঈম হাসান।

বাংলাদেশ একাদশ—
সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, এবাদত হোসাইন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit