সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

চৌগাছায় সাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় হাফিজিয়া সাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের হুদা হাজিপুর দারুল হিকমা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এ শীতবস্ত বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি বখতিয়ার হোসেন-এর আহ্বানে এ সময়উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি কবির হোসেন সোহেল, শাহীন কবির, আছির উদ্দিন, জুয়েল মাহমুদ, রাকিবুল ইসলাম রনি, জাহাঙ্গীর আলম, কাইয়ুম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি বখতিয়ার হোসেন বলেন,“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়”এই স্লোগানকে সামনে রেখে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে সংগঠনটি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থার ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতেও দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit