সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার আদিবাসী (সাঁওতাল) অধ্যুসিত খানপুর ইউনিয়নের ধানজুড়ি হাইস্কুল মাঠে গত শনিবার আদিবাসী ৪টি কিশোরী দলের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রতিযোগিতায় ধানজুড়ি বোর্ডিং কিশোরী দল, ধানজুড়ি গ্রাম কিশোরী দল,, শ্যামপুর কিশোরী দল ও বুকচি কিশোরী দল ফুটবল খেলায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় বুকচি কিশোরী দলকে ৪-২ গোলে পরাজিত করে ধানজুড়ি গ্রাম কিশোরী দল বিজয়ী হয়েছে।

ধানজুড়ি বটতলী কিশোরী উন্নয়ন দলের আয়োজনে বেলডাঙ্গা স্বর্ণভূম মহিলা উন্নয়ন সংস্থা খেলার সহযোগিতা করে। প্রতিযোগিতার সময় উপস্থিত থেকে কিশোরীদের উৎসাহ প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, হাইস্কুল শিক্ষিকা স্মিতা বিনা টুডু, বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, স্বর্ণভূমি মহিলা উন্নয়ন সংস্থা হিসাব কর্মকর্তা গণেশ হেমব্রম, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মুকুল হাঁসদা, ধানজুড়ি বটতলী মহিলা উন্নয়ন দলের সহ-সভাপতি শান্তনা হেমব্রম প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit