সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আমির হোসেন নামে এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পিতার সন্ধান পেতে পরিবারের পক্ষে থেকে তার মেয়ে আফরোজা খাতুন চৌগাছা থানায় একটি সাধারণ ডাইয়েরী করেছেন। রবিবার (৮ মার্চ) বিকেলে এ ডাইয়েরী করা হয়। নিখোঁজ আমির হোসেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের লক্ষীপুর পাড়ার মৃত বারিক হোসেনের ছেলে।নিখোঁজ আমির হোসেনের মেয়ে আফরোজা খাতুন বলেন, আমাদের পরিবারে কোন ঝামেলা নেই। সংসারে মা-বাবা আর আমরা দুই ভাই-বোন।

ঘটনার দিন আমার বাবা সংসারের বাজার করার জন্য মাশিলা গ্রামের বাজারে যান। সেখান থেকে রাত অনেক হলেও তিনি বাড়ী ফিরে আসেননি। পরে আমরা পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজা-খোঁজি করতে থাকি। কোন জায়গায় তাকে না পেয়ে রবিবার চৌগাছা থানায় একটি সাধারণ ডাইয়েরী করি।আমার বাবাকে ১০ দিন ধরে পাচ্ছি না। তার সন্ধ্যান পেয়ে বিষয়টি পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। ৪ মার্চ বিকেল থেকে আমার বাবাকে পাওয়া যাচ্ছে না।চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, জিডি হয়েছে। আমরা নিখোঁজ ব্যাক্তির খোঁজ পেতে কাজ করছি।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit