সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

হামলার ভয় উপেক্ষা করে তেহরানের রাস্তায় লাখো জনতার ঢল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : রমজান মাসের শেষ শুক্রবার আজ ইরানসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কুদস দিবস। এ বছর এমন এক সময়ে এই দিবসটি পালিত হচ্ছে যখন ইরান সরাসরি মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের শিকার। গত দুই সপ্তাহ ধরে চলা এই হামলায় ইতোমধ্যে ১,৩শ’র বেশি ইরানি নাগরিক নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে বড় একটি অংশই নারী ও শিশু। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আজ রাজধানী তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছেন।

তেহরানের এঙ্গেলার স্কয়ারে আয়োজিত মূল সমাবেশে অংশ নেওয়া জনতা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়। সমাবেশের চলাকালীন আকাশপথে হামলার শব্দ শোনা গেলেও সাধারণ মানুষের মাঝে কোনো আতঙ্ক দেখা যায়নি; বরং তারা গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন। 

এবারের সমাবেশে একটি বিশেষ দিক ছিল নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির প্রতি জনগণের ব্যাপক সমর্থন। মিছিলকারীদের হাতে তার ছবি এবং ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিল। বহু মানুষ দলবদ্ধভাবে পিটিশনে স্বাক্ষর করে নতুন নেতৃত্বের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেন।

রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের কর্মকর্তারাও সাধারণ মানুষের সাথে এই মিছিলে যোগ দেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই একা রাস্তায় হাঁটতে দেখা যায়। 

সমাবেশে উপস্থিত হয়ে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের ইস্পাতকঠিন সংকল্প বুঝতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প যত বেশি চাপ প্রয়োগ করবেন, ইরানিদের প্রতিরোধ করার ইচ্ছা তত বেশি শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন। কুদস দিবসের সমাবেশে ইসরায়েলি হামলার বিষয়ে তিনি বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা মূলত ইসরায়েলের ভয় ও হতাশার বহিঃপ্রকাশ।

ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বর্তমান বিশ্বের নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে। একসময়ের যে মধ্যপ্রাচ্যকে শত্রুরা নিজেদের আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে দেখত, তা এখন একটি শক্তিশালী প্রতিরোধ কেন্দ্রে পরিণত হয়েছে। 

সূত্র: প্রেস টিভি

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit