বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম

খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্থানীয় সরকারমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ৪৩ বছরের রাজনীতিতে কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি। তিনি বাংলাদেশের ৫৪ বছরে ৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, দুইবার বিরোধীদলীয় নেতা হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে মির্জা ফখরুল এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন,  গণতান্ত্রিক সংগ্রামী যারা প্রাণ হারিয়েছেন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা।

তিনি বলেন, খালেদা জিয়ার সম্পর্কে অল্প সময়ে কথা বলা কঠিন। তিনি একজন দূরদর্শিতাসম্পন্ন রাষ্ট্রনায়ক। তার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। তিনি দেশের সংবাদপত্রের স্বাধীনতা, নারীদের উন্নয়ন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষকদের ঋণ মওকুফ, অর্থনীতি প্রাণবন্ত করতে ভ্যাট চালু করেছেন।

ফখরুল আরও অভিযোগ করেন, ফ্যাসিস্টরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু পারে নাই। ২৪-এর গণঅভ্যুত্থানের পর তিনি মুক্ত হয়েছেন। এবং মুক্ত হয়ে বলেছেন, প্রতিহিংসা নয়, মানুষকে ভালোবাসার মাধ্যমে কল্যাণকর বাংলাদেশ গড়তে হবে।

এসময় প্রখ্যাত কবি আল মাহমুদ রচিত বেগম খালেদা জিয়াকে নিয়ে কবিতার কিছু অংশও আবৃত্তি করেন মির্জা ফখরুল।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit