বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

রাঙ্গামাটির পর্যটনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ গবেষকদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ Time View
আহমদ বিলাল খান : রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬ থেকে। গবেষকরা বলেন, পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে রাঙ্গামাটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে রূপ নিতে পারে। 

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পর্যটন উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, টেকসই পর্যটনের জন্য নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ ও কমিউনিটি সম্পৃক্ততা জরুরি।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এআই, ডিজিটাল প্ল্যাটফর্ম ও উদ্যোক্তাদের বিনিয়োগই পর্যটন খাতকে এগিয়ে নেবে। রাঙ্গামাটি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে রাঙ্গামাটি আন্তর্জাতিক মানের পর্যটন শহরে পরিণত হবে। 

কনফারেন্সে টেকসই পর্যটন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও কমিউনিটি ভিত্তিক উন্নয়ন নিয়ে গবেষণা উপস্থাপন করা হয়। পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হন রায়হানুল বিনতে মতিন। গবেষকরা বলেন, রাঙ্গামাটিকে এগিয়ে নিতে গবেষণা, বিনিয়োগ ও সমন্বিত উদ্যোগই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit