সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা পলাশপুর জোন ৪০বিজিবি,র উদ্যােগে মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরন।

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় বিশেষ মানবিক সহায়তা ও আর্থিক অনুদান,  স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থ  অসহায় জনসাধারণের মাঝে ঢেউটিন, শীতবস্ত্র (কম্বল) প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)  পলাশপুর জোন।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে  পলাশপুর জোন সদরে বিশেষ মানবিক সহায়তা ও আর্থিক অনুদান, শীতবস্ত্র, বিতরন অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)  পলাশপুর জোন কমান্ডার এবং জোন  অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স। এছাড়াও এই কর্মসূচীর আওতায় গোকুলমনি পাড়া বিজিবি ক্যাম্প, বড়নাল বিওপি, সাদিয়াবাড়ী  বিওপি এবং চালিতাছড়া বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মানবিক সহায়তা প্রদান করা হয়।
উক্ত কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ১ টি সরকারি কলেজ ফুটবল টিমকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তা ও ১ টি দাখিল মাদ্রাসার উন্নয়নে ২ বান্ডেল ঢেউটিন এবং আসন্ন সরস্বতী পূজা উপলক্ষ্যে ১টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও শীতার্ত ২৫০ টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৮০,৪০০/- টাকার মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে ১৬৭ টি পাহাড়ি পরিবার, ৮৩ টি বাঙ্গালী পরিবার এবং ৩ টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় ও মন্দিরে বিশেষ আর্থিক সহায়তা এবং শীতার্ত দুঃস্থ পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে। ৪০ বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে মানবিক ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অতীতেও স্থানীয় জনমানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দুঃস্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের পাশে থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit