মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

নিরাপত্তার কারণে ইরানের রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : নিরাপত্তার কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি রাষ্ট্রদূতের জরুরি সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)  প্রেসক্লাবে নির্ধারিত সংবাদ সম্মেলন করার থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। 

আফগানিস্তান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দামের সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে অনুষ্ঠানে আসা সাংবাদিকরা দাবি করেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি এবং নিরাপত্তার কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করা করেনি। এদিকে ইরানের সহিংস আন্দোলনের মুখে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

অন্যদিকে সামরিক তৎপরতা বাড়াতে মধ্যপ্রাচ্যে আসছে মার্কিন বিমানবাহী রণতরী। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে গিয়েছিল মার্কিন সরকার। এ কারণে মধ্যপ্রাচ্যে কোনও রণতরী ছিল না। তা আবার ফেরত আনছে মার্কিন প্রশাসন।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/রাত ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit