বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

চৌগাছায় বিএনপির অঙ্গসংগঠনগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২১১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের ডিভাইন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিতে তিন অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন যশোর জেলা ছাত্রদলের সাধারণ সস্পাদক কামরুজ্জামান বাপ্পী। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। চৌগাছা পৌর যুবদলের নেতা সালাউদ্দিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সস্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সাধারণ সস্পাদক আব্দুল হালিম চঞ্চল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা।

এছাড়াও বক্তৃতা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য সচিব জামাল উদ্দীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সস্পাদক আল-আমিন ইসলাম তুহিন ও সহ-সাধারণ সস্পাদক মেহেদী হাসান শয়ন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব হাসান, সাধারণ সস্পাদক আজমীর হক, সিনিয়র যুগ্ম সাধারণ সস্পাদক আরাফাত হোসেন রাব্বি, তরিকুল ইসলাম পৌর কলেজ ছাত্রদলের সভাপতি রয়েল হক, সাধারণ সস্পাদক ইবনে খালিদ এবং এবিসিডি কলেজ ছাত্রদলের সাধারণ সস্পাদক বিএম রিফাতসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit