সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

শীতে ধনেপাতা সংরক্ষণের উপায় জেনে নিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত এলেই বাজারে ভরপুর থাকে টাটকা ধনেপাতা। রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে ধনেপাতার জুড়ি নেই। তবে কয়েক দিনের মধ্যেই ধনেপাতা পচে যাওয়া বা শুকিয়ে যাওয়ার ঝামেলা পোহাতে হয় অনেককেই। তবে একটু কৌশল জানা থাকলে শীতের ধনেপাতা সহজেই দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। চলুন জেনে নিই ধনেপাতা সংরক্ষণের কয়েকটি কার্যকর উপায়-

ফ্রিজে সংরক্ষণ পদ্ধতি

ধনেপাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পরিষ্কার কিচেন টিস্যু বা কাপড়ে মুড়িয়ে এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজের ভেজিটেবল বক্সে রাখুন। এতে ধনেপাতা ১০-১২ দিন পর্যন্ত টাটকা থাকবে।

পানিতে রেখে সংরক্ষণ

ধনেপাতার গোড়া সামান্য কেটে একটি গ্লাস বা জারে অল্প পানি দিন। ধনেপাতা ফুলের তোড়ার মতো করে পানিতে রেখে উপরে পলিথিন ঢেকে ফ্রিজে রাখুন। প্রতি দুই দিন পর পানি বদলে দিলে আরও ভালো ফল পাবেন।

কুচি করে ফ্রিজে রাখা

ধনেপাতা ধুয়ে কুচি করে নিন। বরফ জমার ট্রেতে অল্প অল্প করে ধনেপাতা দিয়ে ওপর থেকে সামান্য পানি ঢেলে ফ্রিজে রাখুন। বরফ হয়ে গেলে আলাদা করে সংরক্ষণ করুন। রান্নার সময় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।

শুকিয়ে সংরক্ষণ

পরিষ্কার ধনেপাতা রোদে বা বাতাসে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর গুঁড়া করে বায়ুরোধী কৌটায় রেখে দিন। এতে দীর্ঘদিন সংরক্ষণ সম্ভব হলেও টাটকা পাতার ঘ্রাণ কিছুটা কমে যেতে পারে।

তেল দিয়ে সংরক্ষণ

ধনেপাতা ব্লেন্ড করে সামান্য তেল মিশিয়ে ছোট বোতলে ভরে ফ্রিজে রাখলে কয়েক সপ্তাহ ব্যবহার করা যায়।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit