শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

বড়দিনে থাকবে শীতের স্নিগ্ধ আমেজ, নেই বৃষ্টির বাধা, থাকছে কুয়াশার দাপট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : যিশু খ্রিষ্টের জন্মদিন বা শুভ বড়দিন আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। উৎসবের এই দিনে প্রকৃতিতে থাকবে শীতের আমেজ। আবহাওয়ার তথ্যমতে, এবারের বড়দিনটি হবে শুষ্ক ও হালকা ঠান্ডায়। বিশেষ করে উৎসবের আনন্দ মাটি করতে পারে এমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিডব্লিউওটি ঢাকা পোস্টকে এ তথ্য জানায়। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের দিন সারা দেশে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সেইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হালকা হিমেল বাতাসের কারণে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলের তুলনায় শীতের প্রকোপ কিছুটা বেশি থাকবে।

বিডব্লিউওটি আরও জানায়, নদী অববাহিকাসহ দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। সূর্য ওঠার পর কুয়াশা কিছুটা কমলেও সকালের দিকে শীতের অনুভূতি বেশ প্রবল থাকবে। তবে দুপুরের দিকে দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার রেশ থেকে যেতে পারে। উৎসবের আমেজে বাইরে ঘোরাঘুরির জন্য দুপুরের সময়টি সবচেয়ে অনুকূল থাকবে।
এ ছাড়া সূর্যাস্তের পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। যারা রাতে গির্জা বা উন্মুক্ত স্থানে উৎসবে অংশ নেবেন, তাদের জন্য পর্যাপ্ত গরম কাপড় সঙ্গে রাখা জরুরি বলেও জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুষ্ক ও শীতল আবহাওয়া উপভোগের পাশাপাশি স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে শীতকালীন পোশাক পরিধানে সচেতন থাকতে বলা হয়েছে। ধুলোবালি ও ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে পরিবারের সঙ্গে আনন্দময় উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছে বিডব্লিউওটি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit