সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

ভারতের নামে আইসিসিতে অভিযোগ জানাবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণের অভিযোগে আইসিসির দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিজেই এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জয়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরীফের অভ্যর্থনা পেয়েছে পাকিস্তান দল। উপস্থিত ছিলেন পিসিবি সভাপতিও। নাকভি সেখানে বলেন, ভারতীয় দলের খেলোয়াড়দের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উত্তেজিত করছিল ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে পাকিস্তান। রাজনীতি ও ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।’

দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে বেশ কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই হয়েছে। দুই দলের তর্ক থামাতে হস্তক্ষেপ করতে হয়েছিল আম্পায়ারদের। যদিও ফাইনাল ম্যাচে ব্যাটে বলে লড়াই করতেই ব্যর্থ হয়েছে ভারত। তারা পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছে। এরআগে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণ নিয়ে কথা বলেছিলেন পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দলের কোচ সরফরাজ আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit