রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নিজেদের ‘বিশাল অস্ত্রাগার’ দেখে না চীন, বেইজিংকে ধুয়ে দিল টোকিও ব্যর্থতার পর সিনিয়র ব্যাটসম্যানদের ছাঁটাই করছে মুম্বাই ইন্ডিয়ান্স অভিষেকের ওপর হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল

লন্ডনে ফিরে গেলেন জুবাইদা রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে দুই সপ্তাহ থেকে ফের লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন রওনা হন বলে জানিয়েছেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন। ইনশাআল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি দেশে ফিরবেন বৃহস্পতিবার।’

রুমন আরও বলেন, ‘নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছাবে।’

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে ডা. জুবাইদা রহমান গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন। 

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবণতি হলে, তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা এক মাসের মধ্যে বেশি সময় ধরে স্থিতিশীল অবস্থায় আছে। মেডিকেল বোর্ড আশাবাদী যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

এমন সংবাদের পর, স্বামী ও সন্তানসহ দেশে ফিরতে লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে  লন্ডন পাড়ি জমান ডা. জুবাইদা রহমান।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit