মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

অভিষেকের ওপর হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জির ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। রবিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যান অভিষেক। সেখানে যাওয়ার পথে তিনি বিক্ষোভ ও জনরোষের মুখে পড়েন। তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। ডিম, ইট-পাটকেল ও কাদা ছোড়া হয়। তাকে ধাক্কা দেওয়া ও হেনস্তাও করা হয়। এ সময় তার পরনের জামাও ছিঁড়ে যায়।

ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে তদন্ত শুরু করে। রাতভর অভিযান চালিয়ে চারজন এবং রবিবার সকালে আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন আকাশ গায়েন, কাজল দাস, দেবাশীষ দত্ত, নির্মাল্য সেনগুপ্ত ও তপন মাইতি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, গ্রেফতার পাঁচজনই কয়েক দিন আগেও তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সরকার পরিবর্তনের পর তারা বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি করা হচ্ছে। এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছে। উভয় দলই একে অপরের কর্মী বলে অভিযোগ করছে।

অভিষেক দাবি করেছেন, তাকে হত্যার চেষ্ট হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, আগে থেকে পুলিশকে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে অভিষেককে ঘিরে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই রবিবার জনরোষের মুখে পড়েন তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ ব্যানার্জি। হুগলির চণ্ডীতলায় একটি কর্মসূচিতে যাওয়ার সময় তাকে ঘিরে বিক্ষোভ হয় এবং ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।

কল্যাণ ব্যানার্জির দাবি, তাকে পিছন থেকে লাঠি বা অন্য কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পরে অসুস্থ কল্যাণকে দেখতে তার বাড়িতে যান তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি ঘটনাকে পরিকল্পিত হামলা বলে উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন।

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২৬/বিকাল ৪.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit