বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ব্যর্থতার পর সিনিয়র ব্যাটসম্যানদের ছাঁটাই করছে মুম্বাই ইন্ডিয়ান্স

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি মৌসুমে ব্যর্থতার পর দলের সিনিয়র ব্যাটসম্যানদের পর্যায়ক্রমে বাদ দেওয়ার কথা ভাবছে  মুম্বাই ইন্ডিয়ান্স। রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিটি পরবর্তী মৌসুমের আগে দল থেকে একজন ‘সিনিয়র ব্যাটসম্যান’-কে বাদ দিয়ে তাকে ভিন্ন ভূমিকা দেওয়ার কথা ভাবছে।

২০২৪ সালে দশম এবং চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের নবম স্থানে থেকে আইপিএল থেকে বাদ পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটি ভবিষ্যতের জন্য সম্ভাব্য অধিনায়কত্বের বিকল্প হিসেবে তিনজন ক্রিকেটারকে তালিকাভুক্ত করেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, মুম্বাই ইন্ডিয়ান্সের একজন সিনিয়র ক্রিকেটার আগামী বছরে ফ্র্যাঞ্চাইজিটির জন্য তিলক ভার্মাকে অধিনায়ক হিসেবে চিহ্নিত করেছেন।

প্রতিবেদন একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, মৌসুমের মাঝামাঝি পর্যালোচনার সময় একজন সিনিয়র ক্রিকেটার বাঁ হাতি ব্যাটসম্যান তিলক ভার্মাকে অধিনায়কের পরিকল্পনা করেছেন।

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবার তিনটি ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে পেসার জসপ্রিত বুমরাহও একটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। জানা গেছে, এই দুই সিনিয়র তারকাকেও ভবিষ্যতের অধিনায়কত্বের জন্য বিবেচনা করা হবে।

সূত্রটি বলেছে, ম্যানেজমেন্ট একজন সিনিয়র ব্যাটসম্যানকে পর্যায়ক্রমে বাদ দিয়ে তাকে একটি ‘ভিন্ন’ ভূমিকা দেওয়ার কথা ভাবছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের আইপিএল বিজয়ী অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে ফ্র্যাঞ্চাইজিতে ফিরিয়ে এনে অধিনায়ক করে। এদিকে টানা ব্যর্থতার পর হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছে বলেও গুঞ্জন উঠেছে।

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২৬/বিকাল ৪.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit