বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত

আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ চত্বরে গত আগস্ট মাসে ৫ হাজার ২০৯ জন ইসরাইলি দখলদার জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেটের মঙ্গলবারের (০১ সেপ্টেম্বর) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সামরিক দমনপীড়নের অংশ হিসেবে এই সময়টায় ফিলিস্তিনিদের ওপর চালানো বিভিন্ন হামলায় দুজন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর দখলদারদের ৪৪টি হামলা নথিভুক্ত করা হয়েছে। জেরুজালেমজুড়ে বাড়িঘর ও সম্পদ ধ্বংসের ৪০টি অভিযান চালানোর পাশাপাশি ৮৬টি ভাঙচুর বা কাজ বন্ধের নোটিশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নেসেট নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থী দলগুলোকে খুশি করতেই উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা মসজিদ চত্বরসহ অধিকৃত জেরুজালেমকে ইহুদীকরণ এবং এর আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলার জন্যই এসব চক্রান্ত চলছে। ফিলিস্তিনিরা তাদের প্রস্তাবিত স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে বহুদিন যাবত দাবি করে আসছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে নিয়মিত সামরিক অভিযান, গ্রেফতার এবং ফিলিস্তিনিদের ওপর হামলা আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit