রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

তাসকিনের অভিষেক ম্যাচে জয় পেল শারজাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হলো বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। শারজাহ ওয়ারিয়র্জের জার্সিতে প্রথম ম্যাচে বল হাতে খুব একটা আলো ছড়াতে না পারলেও ম্যাচ শেষে জয় পেয়েছে তার দল। অধিনায়ক সিকান্দার রাজার অলরাউন্ড পারফরম্যান্সে এমআই এমিরেটসকে হারিয়েছে শারজাহ।

রবিবার (১৪ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে এমআই এমিরেটসকে ৬ রানে পরাজিত করে শারজাহ ওয়ারিয়র্জ। টস জিতে এমআই এমিরেটস শারজাহকে আগে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে জনসন চার্লসের ঝলমলে ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে শারজাহ।

শারজাহর ইনিংসের শুরুটা ছিল দারুণ। টম কোহলার-ক্যাডমোর ও জনসন চার্লসের উদ্বোধনী জুটিতে আসে ১১২ রান। ৫৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৭ রান করে চার্লস আউট হলে ভাঙে এই জুটি। এরপর কোহলার-ক্যাডমোর ৩২ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন।

মধ্যভাগে অধিনায়ক সিকান্দার রাজা ও জেমস রিউ ইনিংস এগিয়ে নেন। সিকান্দার ২২ বলে ২৯ রান করে আউট হন। অন্যদিকে রিউ ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমআই এমিরেটসও ভালো শুরু পায়। মোহাম্মদ ওয়াসিম ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটিতে আসে ৬৮ রান। বেয়ারস্টো ৩১ রান করে আউট হন। পরে ওয়াসিম ৪৪ রান করে সিকান্দারের দ্বিতীয় শিকারে পরিণত হন।

এরপর নিকোলাস পুরান এক প্রান্ত ধরে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে এমিরেটস। টম ব্যান্টন, কাইরন পোলার্ড ও রোমারিও শেফার্ড দ্রুত ফিরে যান। তাজিন্দার সিং পুরানের সঙ্গে জুটি গড়ে ম্যাচে উত্তেজনা ফেরালেও চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ১৩ বলে ২৪ রান করেন তাজিন্দার।

শেষ পর্যন্ত পুরান ৩৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রানে থামে এমআই এমিরেটস।

শারজাহর হয়ে অভিষেক ম্যাচে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৯ রান দিলেও উইকেটের দেখা পাননি। 

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit