বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের ভরি কত? নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। 

আইপিএলের আগেই বদল হচ্ছে কেকেআরের মালিকানায়!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের নতুন মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। জানা গেছে, দল সহ-মালিক জুহি চাওলা ও জয় মেহেতার মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের একটি বড় অংশ বিক্রি করতে চাইছে। মূলধন বাড়ানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছে, যাতে বিনিয়োগ করে দলকে আরও শক্তিশালী করা যায়। তবে সম্পূর্ণ মালিকানা বিক্রি হচ্ছে না, শাহরুখ খানের সংস্থা রেড চিলিজের ৫৫ শতাংশ শেয়ার আগের মতোই রয়েছে।

বর্তমানে কেকেআরের মালিকানা ভাগাভাগি করা হয়েছে শাহরুখ খানের সংস্থা এবং মেহেতা গ্রুপের মধ্যে। বাজারমূল্য বাড়ার কারণে মেহেতা গ্রুপের পক্ষ থেকে আংশিক শেয়ার বিক্রি করতে চাওয়া হয়েছে। নতুন মালিক অংশ নিলে দলকে আরও আন্তর্জাতিক লিগে অংশগ্রহণ ও বিনিয়োগের সুযোগ বাড়ানো সম্ভব হবে। এই প্রক্রিয়ায় নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কেকেআর তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং চারবার ফাইনাল খেলেছে। শাহরুখ খান ও কলকাতার নাম যুক্ত থাকার কারণে দলের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন বাড়ানোর পরিকল্পনা মূলত দলের সম্প্রসারণ ও আন্তর্জাতিক প্রভাবকে আরও দৃঢ় করার লক্ষ্য নিয়েই করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit