শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে জোনের আওতায় সদর ইউনিয়ন কাইলা সিং পাড়া এলাকায় অসহায়  দুঃস্থ পাহাড়ী-বাঙালি  মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলনা বিতরন  করা হয়েছে।

বুধবার (২৬আগস্ট) দুপুরের  দিকে মাটিরাঙ্গা জোনের আওতায়   সদর ইউনিয়ন এর কাইলা সিং পাড়া  এলাকায়  মাটিরাঙ্গা জোনের সার্বিক সহযোগিতায় প্রায় ১৫০ জন পাহাড়ী-  অসহায় ও দুস্থ নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান ও    প্রাথমিক বিদ্যালয় এর  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল  ইসলাম রাফি, উপকারভোগী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা.  রেজওয়ান তৌফিক ই  রিজভী, রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা কৃষ্ণবালা ত্রিপুরা বলেন, “ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেধাবী কোমলমতী গরিব শিক্ষার্থীদের  লেখাপড়ার জন্য শিক্ষাসামগ্রী অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit