বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

টাইগারদের গুঁড়িয়ে টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়ায় ম্যাকাই টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারে প্রথমবার টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন মিচেল স্টার্ক। এখনো যারা খেলছেন তাদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি স্টার্ক। 

ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নেন স্টার্ক, যার ৬টি প্রথম ইনিংসে। এতেই সিংহাসন হারিয়েছেন যশপ্রীত বুমরা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠা ভারতের এ পেসার গত দুই বছরের বেশির ভাগ সময় আসনটি ধরে রেখেছিলেন।

ম্যাকাইয়ে স্টার্কের দুর্দান্ত পারফরম্যান্সের পর বুমরা নেমে গেছেন দুইয়ে। শীর্ষে ওঠা স্টার্কের (৮৭২ রেটিং পয়েন্ট) সঙ্গে বুমরার ব্যবধান মাত্র ১০ পয়েন্টের। দুই ধাপ লাফিয়ে শীর্ষে উঠেছেন স্টার্ক। নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি নেমে গেছেন তিনে। ম্যাকাইয়ে একটি ইনিংসেই ব্যাট করে অস্ট্রেলিয়া। সেই ইনিংসে ৭ উইকেট নিয়ে ১৭ ধাপ লাফিয়ে ৫৭তম স্থানে উঠে এসেছেন পেসার শরীফুল ইসলাম।

স্টার্ক তার ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ ১০ বোলারের তালিকায় ছিলেন। সম্প্রতি উঠে এসেছিলেন শীর্ষ তিনে। ম্যাকাই টেস্টে ৬ উইকেট নেওয়ার তার সতীর্থ ও অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন।

হেডিংলি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে মোট ৮ উইকেট নেন ওলি রবিনসন। ইংলিশ এ পেসার ১৫ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ১১তম স্থানে। ইংল্যান্ডের আরেক পেসার জশ টাংও ৮ উইকেট নিয়ে ১৬ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে।

হেডিংলি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৯১ রান করা হ্যারি ব্রুক ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। গলে শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংসে ৩৯ ও ৬৬ করা ঋষভ পন্ত ছয় ধাপ লাফিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit