বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংর‌ক্ষিত দুই নারী ইউপি সদস‌্য (মেম্বর)কে গ্রেপ্তার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রা‌ত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলি‌শের ওসি মোঃ মফিজুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

তি‌নি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস‌্যরা বিকা‌লে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। 

পরবর্তী‌তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসাঃ হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ীর ইউনিয়‌নের ১, ২ ও ৩ নম্বর এবং চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০) ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য।

মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষ‌দের দুজন নারী মেম্বর ইয়াবাসহ গ্রেফতার হ‌য়ে‌ছে বিষয়‌টি শু‌নে‌ছেন। কিন্তু প্রশাস‌নিকভা‌বে এখনও তা‌কে কিছু জানা‌নো হয়নি।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit