বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

প্রায় দুই বছর পর আবারও প্রেমে ভাঙন অনন্যা পান্ডের!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : প্রায় দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও মার্কিন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “গত সপ্তাহে সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেন অনন্যা পান্ডে। তবে বিচ্ছেদটি দুজনের সম্মতিতেই হয়েছে। এ নিয়ে কারো মধ্যে কোনো তিক্ততা নেই।” 

২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠানে অনন্যা ও ওয়াকারের পরিচয়। তারা কখনো প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একসঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন। 
এমনকি, ওয়াকারের নামের আদ্যক্ষর লেখা একটি কানের দুল পরতেও দেখা যায় অনন্যাকে। জন্মদিনে ওয়াকার ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “শুভ জন্মদিন, সুন্দরী। তুমি খুবই বিশেষ। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি!” এই স্ট্যাটাসকে অনেকেই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখেছিলেন। 
তবে সম্পর্কের বিষয়টি নিয়ে বরাবরই নীরব ছিলেন ওয়াকার-অনন্যা। এর আগে একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, “ক্রুজ পার্টিতে পরিচয় হয় অনন্যা-ওয়াকারের। তারা খুব ভালো বন্ধু। এখন পরস্পরকে আরো ভালো করে জানার চেষ্টার করছেন। জামনগরে অবস্থিত আম্বানিদের ভ্যানতারা অ্যানিমেল পার্কের জন্য কাজ করেন ওয়াকার।” 
খুব বেশি দিন হয়নি বড়পর্দায় পা রেখেছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোনো রাখঢাক করেননি অনন্যা। একসঙ্গে ছুটি কাটাতে বিদেশেও উড়ে গিয়েছেন এই যুগল। ২০২৪ সালে ভেঙে যায় অনন্যা-আদিত্যর প্রেম!
অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চাঁদ মেরা দিল’। বিবেক সোনি পরিচালিত এই গত মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit