বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি(এপিএল)। আসরটিকে সামনে রেখে তিনটি উদ্বোধনী ফ্র্যাঞ্চাইজি এবং প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়েছে। ঘোষিত তিনটি দল হলো অ্যাক্সেল ইউনাইটেড কাবুল, বলখ জওয়ানান এবং কান্দাহার ওয়ারিয়র্স।

দুবাইতে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি মালিক, লিগ পার্টনার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে এই ফ্র্যাঞ্চাইজি ও দলগুলোর পরিচিতি তুলে ধরা হয়। এছাড়াও আসরটির ট্রফি ‘কোহ-ই-জাফার’ উন্মোচন করা হয়। আফগানিস্তানের পর্বতমালা থেকে অনুপ্রাণিত হয়ে এই ট্রফিটি ডিজাইন করা হয়েছে, যার লক্ষ্য হলো শক্তি, অদম্য মনোবল এবং ক্রিকেটে সর্বোচ্চ সাফল্যের প্রতীক হয়ে ওঠা।

উদ্বোধনী ড্রাফটের জন্য এপিএল টি-টোয়েন্টি খেলোয়াড় নিবন্ধনের পোর্টাল ৩০ আগস্ট চালু হবে। যা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লিগ কর্তৃপক্ষ এখনও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি ও ভেন্যু ঘোষণা করেনি। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, এই যাত্রা শুরু আফগান ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরির ক্ষেত্রে লিগটির সম্ভাবনার ওপর তিনি জোর দিয়েছেন।

আশরাফ বলেন, আজ আফগান ক্রিকেটের জন্য একটি স্মরণীয় দিন। আমাদের উদ্বোধনী ফ্র্যাঞ্চাইজি এবং ‘কোহ-ই-জাফার’ ট্রফি উন্মোচনের মাধ্যমে একটি লিগ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যৌথ ভিশনকেই তুলে ধরেছে। যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনটি ফ্র্যাঞ্চাইজিই স্থানীয় প্রতিভার বিকাশ এবং নিজ নিজ অঞ্চলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে তাদের লক্ষ্যের কথা তুলে ধরেছে।

বালখ জোয়ানান যার নামের অর্থ ‘তারুণ্য’। তিনি জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো উত্তর আফগানিস্তান থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের জন্য একটি পেশাদার মঞ্চ গড়ে তোলা। অন্যদিকে, ‘কান্দাহার ওয়ারিয়রস’ তাদের আক্রমণাত্মক খেলার ধরন এবং ঘরের মাঠে শক্তিশালী সমর্থকগোষ্ঠীর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ডিসেম্বরে প্রথম আসর শুরুর অপেক্ষায় থাকা এপিএল টি-টোয়েন্টি এখন খেলোয়াড় বাছাই প্রক্রিয়া (প্লেয়ার ড্রাফট) এবং টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত করার দিকে মনোযোগ দেবে।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit