সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

তেহরানের সঙ্গে আলোচনায় তাড়া নেই ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তেজনা রোধে ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে ‘তাড়া নেই’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার কোনো সময়সূচি নেই, একদমই না। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ও সামরিক হামলা কার্যকর রয়েছে বলেও জানান ট্রাম্প।

বুধবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ‘বিশাল জয়’ পাচ্ছে এবং তেহরানের ব্যাপক মুদ্রাস্ফীতি চলছে ও অর্থনীতি ভেঙে পড়েছে। আলজাজিরাকে ট্রাম্প বলেন, ইরান তাদের জনগণের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছে এবং অসংখ্য বিক্ষোভকারীকে হত্যা করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এখনো জীবিত আছেন। রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেকের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় না তিনি মারা গেছেন। তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। তার শরীরের বাম পাশে হাত, পা, পুরো অংশটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি গুরুতর আহত হয়েছিলেন ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে তিনি মারা গেছেন।

সূত্র: আলজাজিরা।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit