বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন আয়োজন নিয়ে কমিশনের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

তবে সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু কি হতে পারে তা আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৬,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit