সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আকস্মিক পাহাড়ি ঢল-ভূমিধসে নেপালের ১২ শতাংশের বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিমালয় ও তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালের বিদ্যুৎ খাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুর্যোগে প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। এটি নেপালের মোট স্থাপিত জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩.২ গিগাওয়াটের ১২ শতাংশেরও বেশি।

বুধবার সকাল ৯টার দিকে পাহাড়ি ঢলের কারণে নেপালের ভোটেকোশি নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে আশপাশের বিভিন্ন গ্রাম ও অবকাঠামোয় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বন্যার পানির সঙ্গে কাদা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে কয়েকটি জেলায়। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ মানুষ।

৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা ক্ষতিগ্রস্ত

নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। জলবিদ্যুৎনির্ভর নেপালের অর্থনীতিতে এই ক্ষয়ক্ষতির বড় প্রভাব পড়তে পারে।

দীর্ঘদিন ধরে পাহাড়ি নদীগুলোকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে নেপাল। ফলে বড় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার করা নেপাল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ভোটেকোশি, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নদীর তীর থেকে সরে নিরাপদ স্থানে যাওয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো নুওয়াকোট জেলার বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভবনগুলো ঘন কাদায় ঢেকে গেছে। কোথাও কোথাও দ্বিতীয় তলা পর্যন্ত কাদা জমে থাকতে দেখা গেছে। কাদার নিচে চাপা পড়েছে যানবাহন। গাছ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনে আটকে আছে বন্যার ধ্বংসাবশেষ।

হিমবাহ থেকে তুষারধসের আশঙ্কা

কাঠমান্ডুভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) জলবায়ু বিশেষজ্ঞরা ধারণা করছেন, হিমবাহ থেকে সৃষ্ট একটি তুষারধসই আকস্মিক পাহাড়ি ঢলে পেছনে থাকতে পারে।

নেপালের সীমান্তের ওপারে চীনের তিব্বতেও একই দুর্যোগের প্রভাব পড়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসে অন্তত তিনজন নিহত এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। ড্রোনের ফুটেজে সড়ক ধ্বংস এবং কাদা ও ধ্বংসাবশেষের নিচে ভবন চাপা পড়ার চিত্র দেখা গেছে।

হিমালয়ে বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি

হিন্দুকুশ হিমালয় অঞ্চলে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বড় হুমকি হয়ে উঠছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাপমাত্রা বৃদ্ধির কারণে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস এবং হিমবাহ দ্রুত গলে যাওয়ার মতো ঘটনা বাড়ছে।

গত বছরের আগস্টেও তিব্বতে অতিরিক্ত তাপমাত্রার মধ্যে একটি হিমবাহ-হ্রদের পানি উপচে পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনায় অন্তত নয়জন নিহত হন এবং নেপাল-চীন সংযোগকারী একটি সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিন্দুকুশ হিমালয় অঞ্চলে এ ধরনের দুর্যোগের ঝুঁকি ভবিষ্যতে আরও বাড়তে পারে।

সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit