বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২৪ আগস্ট ডনকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে তাকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানির জন্য ২৭ আগস্ট দিন নির্ধারণ করেন।

সিআইডির আবেদনে বলা হয়েছে, ডনকে জিজ্ঞাসাবাদ করা গেলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের ক্ষেত্রেও তার কাছ থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তদন্ত সংস্থাটি মনে করছে।

রিমান্ডের আরেকটি কারণ হিসেবে বিদেশ যাওয়ার চেষ্টার বিষয়টি উল্লেখ করেছে সিআইডি। তদন্ত সংস্থার ভাষ্য, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকার পরও ডন কীভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, কেন করেছিলেন এবং এর পেছনে কারও প্ররোচনা ছিল কি না—এসব বিষয়ও তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া প্রয়োজন।

এর আগে গত ৯ আগস্ট ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে তার জামিনের আবেদনও আদালত নাকচ করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় প্রথমে রমনা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছিল। তবে শুরু থেকেই সালমান শাহের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়ে আসছে।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন তার মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

TravelGuides & Travelogues

মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা আশরাফুল হক ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ করা হয়েছে।

নতুন করে হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হওয়ার পর ডনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। এখন আদালত তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় কি না, সেটিই আজকের শুনানিতে নির্ধারিত হওয়ার কথা।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৬,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit