বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

বায়ুদূষণে আজ শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়তে থাকলেও আজ বৃহস্পতিবার কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান স্কোর ৯৭ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম। এ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে। তালিকায় ২১৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এই মাত্রার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যেখানে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৫৭ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা। এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর, পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ কয়েকটি শহরও দূষণের তালিকায় ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৬,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit