বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নেপালে ১০ টন ত্রাণ পাঠাল ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে হিমালয় ও তিব্বত সংলগ্ন অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টন মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা সামগ্রী (এইচএডিআর) পাঠিয়েছে ভারত। এসব ত্রাণসামগ্রীর মধ্যে প্রয়োজনীয় ওষুধও রয়েছে।

মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত নেপালি নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

জয়শঙ্কর বলেন, পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নেপাল ও দেশটির জনগণের পাশে রয়েছে ভারত। সংকটের এই সময়ে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। নেপালের পুলিশ বলছে, বন্যা ও ভূমিধসকবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুঁতে সাতজন এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

নেপালি পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক।

তারা বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন রয়েছেন।

তথ্যসূত্র : দ্য হিমালয়ান টাইমস

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৬,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit