শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় শহীদ হাদির গায়েবানা জানাজা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর চৌগাছা সরকারি শাহাদৎপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার ইমামতি করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

গায়েবানা জানাজার পূর্বে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদুল ইসলাম রিতমের পরিচালনায় বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল-মামুন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহম্মেদ বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান ও জামায়াত নেতা হাফেজ হুমায়ুন কবির প্রমুখ।

এদিকে উপজেলা জামায়াতের ব্যানারে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। মিছিল শেষে চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit