বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শেষ হলো নতুন স্পাইডার ম্যান’র শুটিং, মুক্তি কবে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি স্পাইডার ম্যানের পরবর্তী কিস্তি ‘স্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডে’র শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিনেমাটির পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন। বড় বাজেটের এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছর। 

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পরিচালক ক্রেটন সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অভিনেতা টম হল্যান্ডের কাজের প্রতি একাগ্রতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে নির্মাতা লেখেন, পর্দার ভেতরে এবং বাইরে তোমার উদার নেতৃত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য ধন্যবাদ। দর্শকরা বড় পর্দায় তোমাদের এই দুর্দান্ত কাজটি দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। 

ক্রেটন আরও জানান, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ফলপ্রসূ কাজ হতে যাচ্ছে এই সিনেমাটি। নতুন এই কিস্তিতে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘হাল্ক’ খ্যাত মার্ক রাফালো। এ ছাড়াও ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল এবং ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ এর স্করপিয়ন চরিত্রে মাইকেল মান্ডোকে দেখা যাবে। জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিঙ্কও যুক্ত হয়েছেন এই সিনেমায়। বরাবরের মতো এমজে এবং নেড চরিত্রে জেনডায়া ও জেকব বাটালন ফিরে আসছেন।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমারস। গত আগস্ট মাসে সনি পিকচার্স এবং মার্ভেল স্টুডিওস আসন্ন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার জন্য টম হল্যান্ডের নতুন একটি পোশাক বা ‘স্পাইডি স্যুটের’ ছবি ও ভিডিও প্রকাশ করেছিল। সবকিছু ঠিক থাকলে সনি ও মার্ভেলের এই সিনেমাটি আগামী বছর ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit