মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং পুলিশের কাছে গণমাধ্যমকর্মীদের প্রত্যাশার কথা জানান। এ সময় সাংবাদিকরা তথ্যপ্রাপ্তি সহজ করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং অপরাধ দমনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের গৃহীত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাংবাদিকদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

এসময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit