শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের এক মাস পূর্ণ হতেই বিশেষ বার্তা রাশমিকা-বিজয়ের ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক ‘পারস্য উপসাগরীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিন সেনারা’ ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের উদ্বেগ ‘ধুরন্ধর ২’ মুক্তির পর নতুন করে আলোচনায় প্রয়াত বিধায়ক-সাংসদ! স্যান্ডো গেঞ্জি পরে বেরোতেই ট্রোলের মুখে বরুণ ধাওয়ান! পিএসএলে অদ্ভুত নিয়ম, জমা দিতে হবে ৪টি একাদশ ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে: পুতিন হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে বানানো সিনেমা ‘ধুরন্ধর টু’: ধ্রুব রাঠী যুদ্ধের ময়দানে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা

দুই বিদেশি তারকাকে দলে ভেড়ালো চট্টগ্রাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের এবারের আসরে পাকিস্তানের কামরান গুলাম ও দক্ষিণ আফ্রিকার ক্যামরন ডেলপোর্টকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। আইপিএলসহ বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ আফ্রিকার ডেলপোর্টের। বিপিএলেও ৪ মৌসুম খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে ২৭৮ ম্যাচে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন ৬ হাজার ২৯০।

ডেলপোর্টের পাশাপাশি পাকিস্তানের অলরাউন্ডার কামরান গুলামকেও দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। যদিও পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি তিনি। তবে টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচ খেলে ১২৯.১৫ স্ট্রাইক রেটে ১ হাজার ৮৩৪ রান আছে তার নামের পাশে। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩৫ উইকেট। বিপিএলই হতে যাচ্ছে তার বিদেশি প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্ট। 

বিদেশিদের মধ্যে ড্রাফটের আগে পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় চট্টগ্রাম। এছাড়া দলটির হয়ে খেলবেন আইরিশ তারকা পল স্টার্লিং। নিলাম থেকে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলাকে নিয়েছে তারা। বিপিএলের নিলামে সবচেয়ে বেশি খরচ করেছিল চট্টগ্রাম রয়্যালস। ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছে তারা।

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit