সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শান্তা ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১২ Time View

শান্তা ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা শহরের চাঁন খাঁ’র মোড়, সাতপাই রেলওয়ে ক্রসিং বিএডিসি সড়ক এবং নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন মডেল থানার পুলিশ। আজ বুধবার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় – নেত্রকোণা জেলা শহরের চাঁন খাঁ’র মোড় এলাকা থেকে পৌর শাখা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খান, সাতপাই রেলওয়ে ক্রসিং বিএডিসি সড়ক থেকে পৌর শাখা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য মাসুদ রানা, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মুহাম্মদ বুলবুল উল্লাহ, কোর্ট স্টেশন এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান আব্দুস সাত্তার, নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলার বর্ণি এলাকা আওয়ামী লীগ নেতা মোঃ সোলেমান শেখ রিয়াদ এবং সদর উপজেলা শাখা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম রনিকে মদনপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে গ্রেপ্তার হওয়া সোলেমান শেখ রিয়াদের স্বজনরা জানান – মোঃ সোলেমান শেখ রিয়াদ সড়ক দুর্ঘটনায় কয়েক মাস আগে তার পা ও কোমর মারাত্মকভাবে আহত হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে গ্রামের বাড়িতে আসেন। চিকিৎসক বলেছেন সম্পূর্ণভাবে বিশ্রামে থাকার জন্য, কিন্তু বিনা অপরাধে মিথ্যা বানোয়াট অভিযোগে তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

সে হাইকমোডে অন্যের সহযোগীতায় প্রস্রাব পায়খানা করতে হয়। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান – জেলা শহরের সাতপাই কালীবাড়ি গাড়া রোড এলাকায় ইসকন মন্দির সড়কে সাদ্দাম সাদী’র নেতৃত্বে গতকাল মঙ্গলবার (২৫আগস্ট) মিছিল হয়েছিল। এঘটনায় আজ বুধবার (২৬আগস্ট) নেত্রকোণা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলার দায়ের করেছেন। এই মিছিলে জড়িত থাকার অভিযোগে মাসুদ রানা, মোঃ ইমরান খান, আব্দুস সাত্তার ও বুলবুল উল্লাহ কে গ্রেপ্তার করা হয়েছে। তারা এজাহার নামীয় আসামি। এছাড়াও অন্য আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের পটপরিবর্তন পর মামলা ছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit