শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে নবাগত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপি  পৌর বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য তাসলিমা ইসলাম সিরাজ, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউচুপ চৌধুরী ও নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবাগত চেয়ারম্যানের নেতৃত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধবভাবে পরিচালিত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করে নবাগত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, খাগড়াছড়ি আসনের। সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া এর পরার্মশে জেলার  সার্বিক  উন্নয়ন ও জনকল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন তিনি। পার্বত্য এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit