সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল ও  তিব্বত সীমান্ত সংলগ্ন ভূমিধস কবলিত এলাকা পর্যবেক্ষণের জন্য দেশটির গিয়িরং শহরের ওপর একটি ড্রোন মোতায়েন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘পিপলস লিবারেশন আর্মি’ তাদের জরুরি সাড়াদান কার্যক্রম শুরু করেছে এবং আকাশপথে আরও পর্যবেক্ষণ ও আকাশপথে জরুরি সহায়তা বা পরিবহনের (এয়ারলিফট) পরিকল্পনা গ্রহণ করছে। পরিবহন বিমান, হেলিকপ্টার এবং ড্রোনগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

দেশটির পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকদের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে ১১৩ জন নেপালি এবং ৫৪ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া নিখোঁজ যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন ৩৩ জন।

এদিকে নেপালের দক্ষিণে অবস্থিত ভারতের বিহার রাজ্যের কর্মকর্তারা গণ্ডক নদীর কারণে সৃষ্ট বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, রাজ্যের বেশ কয়েকটি জেলায় বাঁধের ওপর নজরদারি, রাতে টহল এবং জরুরি সেবাদানকারী দল মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেড ক্রস তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছে। আজ দিনের শুরুর দিকে কর্মকর্তাদের বৈঠকের পর ওই এলাকায় প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং রাজ্যের তিনটি জেলায় জরুরি দল মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য এসব দল একটি পরিকল্পনাও প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit