মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড? পরিসংখ্যানে কে এগিয়ে

নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ইইই ফেস্ট উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণিল ইইই (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) ফেস্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে ক্যাম্পাসে এনইউবি ইইই ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিভাগের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকল্প ও নানা আকর্ষণীয় প্রদর্শনী উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, এই ফেস্ট শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতা, প্রদর্শনী ও প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তা, দলগত সমন্বয়, সমালোচনামূলক ভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে।

তিনি বলেন, ইইই গ্র্যাজুয়েটরা দেশের শিল্পোন্নয়ন, বিদ্যুৎ–ব্যবস্থাপনা, আধুনিক যোগাযোগব্যবস্থা, অটোমেশন এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপাচার্য আরও বলেন, এনইউবি আউটকাম–বেইজড এডুকেশন, আধুনিক ল্যাব, মানসম্মত গবেষণা ও শিল্প–একাডেমিয়া সহযোগিতা বাড়াতে নিরন্তর কাজ করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ওপেনএআই-নির্ভর গবেষণা, নবায়নযোগ্য জ্বালানি, রোবটিক্স, এমবেডেড সিস্টেম ও অটোমেশনসহ আধুনিক প্রযুক্তিক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কাজ আরও বিস্তৃত হচ্ছে।

 শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি ও স্মার্ট সিস্টেম প্রদর্শনী
শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি ও স্মার্ট সিস্টেম প্রদর্শনী ঘুরে দেখেন ভাইস চ্যান্সেলর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনইউবির কোষাধ্যক্ষ, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও বিভাগের সমন্বয়ক মো. শাহীদুজ্জামান।

উদ্বোধনী আলোচনা শেষে আয়োজনে প্রদর্শিত হয় আইওটি–ভিত্তিক মিটারিং সিস্টেম, স্মার্ট ভিলেজ, আন্ডারগ্রাউন্ড ক্যাবল ফল্ট ডিটেকশন সিস্টেম, রোবো সকারসহ বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট। আয়োজনে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit