বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭৯ Time View

ডেস্কনিউজঃ ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতকে এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

এ লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ১০টি প্রধান অগ্রাধিকারভুক্ত খাতের মধ্যে শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই মেগা বরাদ্দ ও নতুন শিক্ষা-পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, গত ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা ছিল জিডিপি’র ১.৩৯ শতাংশ। আগামী অর্থবছরের জন্য এই বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ২ শতাংশ। এছাড়া পর্যায়ক্রমে শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা কারিকুলামের রূপান্তর ও নতুন বৈচিত্র্য

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষা কারিকুলামকে সম্পূর্ণ রূপান্তরের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। নতুন এই রূপান্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় একটি ভাষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— ফরাসি, জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি ও জার্মান ভাষা।

এই ব্যবস্থাকে আরো বেগবান করতে যুগান্তকারী ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলেন, তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে যারা সংশ্লিষ্ট দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক, তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার।

ষষ্ঠ শ্রেণি থেকে চালু করা হবে কারিগরি শিক্ষা

বাংলাদেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। যাতে মেধা ও পছন্দ অনুযায়ী শিক্ষার্থীরা সফল উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ হিসেবে প্রতিষ্ঠা পায়। এছাড়া মাদরাসা শিক্ষার আধুনিকায়নে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করার ঘোষণা দেন অর্থমন্ত্রী।

মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক ও মিড-ডে মিল

বাজেটে বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নারী শিক্ষার প্রসারে মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক (পাস ও অনার্স) পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে দেশব্যাপী পর্যায়ক্রমে ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার) কর্মসূচি সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

প্রযুক্তিনির্ভর শিক্ষা ও ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’

অর্থমন্ত্রী জানান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বাজেটে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর অধীনে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে।

‘ব্রেইন ড্রেইন’ বা মেধা পাচার রোধে ‘ব্রেইন সার্কুলেশন’

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরো বলেন, প্রস্তাবিত বাজেটে মেধাপাচার রোধ ও বৈশ্বিক জ্ঞান কাজে লাগাতে সরকার ‘ব্রেইন ড্রেইন’ বা মেধা পাচারকে ‘ব্রেইন সার্কুলেশন’-এ রূপান্তরের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এর অধীনে বিদেশে বসবাসরত উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ বাংলাদেশী বিশেষজ্ঞদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হবে। একই সাথে শক্তিশালী ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ অ্যাপ্রেন্টিসশীপ ও ইন্টার্নশীপ সুবিধার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলে আশা করেন অর্থমন্ত্রী।

সূত্র : বাসস

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২৬/রাত ৯.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit