সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নরসিংদীতে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ  এক নারী গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাসের যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।

আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রায়পুরা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে উদ্ধার করা গুলিগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit