সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা:  সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে॥ সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল এক কোটির ওপরে দাম উঠল যাদের নরসিংদীতে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ  এক নারী গ্রেপ্তার  লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত নারী, মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি পথচারী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে এগোতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ভয়ে ইজিবাইকের চালক দৌড়ে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি ঘটনাস্থলের পাশে একটি বাড়ির সামনে পড়ে রয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশ কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit